শিরোনামঃ
মাওলানা পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে কমলনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মিনিবার ফুটবল খেলা অনুষ্ঠিত বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা,বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কমলনগরে মারকাযুল কোরআন হোসাইনীয়া মাদ্রাসার ইফতার-কুরআনে হাফেজদেরকে নগদ অর্থ ও বই উপহার সৌদিআরবের তাবুকে জমকালো আয়োজনে ‘দেলোয়ার এন্ড বিন মোস্তফা ট্রাভেলস’-এর উদ্বোধন কমলনগরে ডাকাতির প্রস্তূতিকালে সর্দারসহ ৩ডাকাত গ্রেপ্তার কমলনগরে পতিতালয়ে অগ্নিসংযোগ মামলার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন ও বিক্ষোভ জাতীয় শ্রমিক শক্তি এর যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রামগতি কৃতি সন্তান, জুলাই যোদ্ধা পিরাচা কমলনগরে ফুটপাত দখল, ১৩ ব্যবসায়ীকে জরিমানা কমলনগরে প্রবাসীর স্ত্রীর গলায় আত্মহত্যা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
এইমাত্র পাওয়াঃ
Wellcome to our website...

সড়ক বেহাল, প্রকৌশলী ‘গায়েব’: লক্ষ্মীপুরে গায়েবানা জানাজা

এ আই তারেক / ৪৬২ Time View
বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুর-জকসিন সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা পড়েছেন স্থানীয়রা। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় শহরের দক্ষিণ তেমুহনীতে সওজ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই ব্যতিক্রমী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সড়কটি বহু বছর ধরে ভাঙা, খানা-খন্দে ভরা। যান চলাচল তো দূরের কথা, পথচারীদের জন্যও এটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বারবার অভিযোগ করেও কোনো ফল হয়নি। নির্বাহী প্রকৌশলী কোনো উদ্যোগ না নেওয়ায় মনে হচ্ছে তিনি দায়িত্বে নেই—নাকি মারা গেছেন? তাই তার ‘গায়েবানা জানাজা’ পড়তে হয়েছে। দ্রুত সড়ক সংস্কার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বক্তব্য রাখেন জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, ছাত্রনেতা মো. সারোয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন ও চবি শিক্ষার্থী ইব্রাহিম খলিল।
প্রকৌশলী জহিরুল ইসলামের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়।


More News Of This Category