স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুর কমলনগরে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মাওলানা পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক প্রীতি মিনি বার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।আজ বিকাল ৩টায় মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই খেলায় ক্লাবের জুনিয়র ও সিনিয়র সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সিনিয়র দলকে হারিয়ে জয় লাভ করে জুনিয়র গ্রুপ।খেলাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন মাওলানা পাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃমাকছুদুর রহমান,সিনিয়র সহ-সভাপতি মোঃজাহাঙ্গীর আলম এবং কমলনগর ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক এআই তারেকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান,যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং ক্রীড়ামুখী করতে এধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।