শিরোনামঃ
মাওলানা পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে কমলনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মিনিবার ফুটবল খেলা অনুষ্ঠিত বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা,বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কমলনগরে মারকাযুল কোরআন হোসাইনীয়া মাদ্রাসার ইফতার-কুরআনে হাফেজদেরকে নগদ অর্থ ও বই উপহার সৌদিআরবের তাবুকে জমকালো আয়োজনে ‘দেলোয়ার এন্ড বিন মোস্তফা ট্রাভেলস’-এর উদ্বোধন কমলনগরে ডাকাতির প্রস্তূতিকালে সর্দারসহ ৩ডাকাত গ্রেপ্তার কমলনগরে পতিতালয়ে অগ্নিসংযোগ মামলার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন ও বিক্ষোভ জাতীয় শ্রমিক শক্তি এর যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রামগতি কৃতি সন্তান, জুলাই যোদ্ধা পিরাচা কমলনগরে ফুটপাত দখল, ১৩ ব্যবসায়ীকে জরিমানা কমলনগরে প্রবাসীর স্ত্রীর গলায় আত্মহত্যা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
এইমাত্র পাওয়াঃ
Wellcome to our website...

কমলনগরে ফুটপাত দখল, ১৩ ব্যবসায়ীকে জরিমানা

এ আই তরেক / ৫৪৫ Time View
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে বাজারের ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে ১৩ জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, কমলনগর উপজেলার হাজিরহাট, করুনানগর, চরলরেন্স, খাসেরহাট, করইতলা ও তোরাবগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে অনেক দোকানদার দোকানের সামনে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে বাজার এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন,

> “অবৈধভাবে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।”


More News Of This Category