শিরোনামঃ
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কমলনগরে মারকাযুল কোরআন হোসাইনীয়া মাদ্রাসার ইফতার-কুরআনে হাফেজদেরকে নগদ অর্থ ও বই উপহার সৌদিআরবের তাবুকে জমকালো আয়োজনে ‘দেলোয়ার এন্ড বিন মোস্তফা ট্রাভেলস’-এর উদ্বোধন কমলনগরে ডাকাতির প্রস্তূতিকালে সর্দারসহ ৩ডাকাত গ্রেপ্তার কমলনগরে পতিতালয়ে অগ্নিসংযোগ মামলার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন ও বিক্ষোভ জাতীয় শ্রমিক শক্তি এর যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রামগতি কৃতি সন্তান, জুলাই যোদ্ধা পিরাচা কমলনগরে ফুটপাত দখল, ১৩ ব্যবসায়ীকে জরিমানা কমলনগরে প্রবাসীর স্ত্রীর গলায় আত্মহত্যা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে , স্বাস্থ্য কর্মকর্তাসহ ২ জনকে শোকজ কমলনগরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ।
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
এইমাত্র পাওয়াঃ
Wellcome to our website...

কমলনগরে ডাকাতির প্রস্তূতিকালে সর্দারসহ ৩ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৬১ Time View
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতি প্রস্তুতিকালে সর্দার সহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে কমলনগর উপজেলার সাবেক কাদির পন্ডিতের এলাকায় মেঘনা নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চরজগবন্ধু এলাকার আবুল কালাম প্রকাশ
আবু’র ছেলে ডাকাত সর্দার দেলোয়ার হোসেন(৩০)চরলরেন্স এলাকার মৃত আবদুল আজিজের ছেলে আবুল কাশেম(৪২) ও হাজিরহাট ইউনিয়নের আবুল বাশারের ছেলে তানভীর প্রকাশ মান্না(৩০)এদের মধ্যে ডাকাত সর্দার দেলোয়ারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ঘটনায় ১৫টি মামলা রয়েছে।ওই সময় তাদের কাছ থেকে আটটি স্মার্টফোন,একটি কাটার,দুইটি টচ লাইট,

দুইটি হাতুড়ি,একটি করাত ও ৩টি নরমাল মোবাইলসেট উদ্ধার করা হয়।পরে রোববার রাতে ডাকাতি প্রস্তুতির ঘটনায় পুলিশ বাদি হয়ে আরেকটি মামলা করলে ওই মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয়।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান,ডাকাত সর্দার দেলোয়ারের নেতৃত্বে কাদির পন্ডিতের হাট মেঘনা নদীর পাড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দিয়ে ৩জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মো জাকির হোসেন ও মেহরাজ হোসেন পালিয়ে যায়। সোমবার সকালে গ্রেপ্তারকৃত দের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।


More News Of This Category